শিরোনাম

প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : প্রশ্ন ফাঁসের গুজবে অভিভাবকদের কান না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নজরদারি থাকবে মনিটরিং কমিটির।

তিনি আরও বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরীক্ষার সংশ্লিষ্টদের সর্তক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনভাবেই প্রশ্ন ফাঁস না হয়।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

সময়সূচি অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচিতে আগামী ৪ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ৪ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*