শিরোনাম

প্রসেনজিৎ -এর হাত ধরে প্রথম বাংলা থ্রি ডি ছবি

নিউজ ডেস্ক : বাংলায় থ্রি ডি ফিল্ম? তাও আবার টলিউডে? অবাক হবেন না। এটাই সত্যি। আর এই স্বপ্নকে সত্যি করতে চলেছেন ভারতীয় সিনেমা নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তার স্বপ্নের কাণ্ডারি ‘কাকাবাবু’, অর্থাৎ কলকাতার গুণী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ নিয়ে এর আগেও ব়ড়পর্দায় কাজ করেছেন সৃজিত। ২০১৩ সালে প্রসেনজিৎকে ‘কাকাবাবু’ হিসেবে ‘মিশর রহস্য’-এ প্রথম দেখেন দর্শক। এবারের গল্প ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে পূজার পরেই। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মে-জুন নাগাদ ইউরোপের স্নো ক্ল্যাড পাহাড়ে শুরু হবে প্রথম বাংলা থ্রি ডি ছবির শুটিং।

সৃজিতের কথায়, ‘‘পরিচালক হিসেবে আমি সব রকমের কাজ করতে চাইব। এর আগে বিভিন্ন শুটিংয়ের মাঝে থ্রি ডি প্রযুক্তি নিয়ে আমি গবেষণা করেছি। আশা করছি, এখনকার টেক-স্যাভি ইয়ং অডিয়েন্সের ছবিটা ভাল লাগবে।’’

 

basic-bank

Be the first to comment on "প্রসেনজিৎ -এর হাত ধরে প্রথম বাংলা থ্রি ডি ছবি"

Leave a comment

Your email address will not be published.


*