শিরোনাম

ফরিদপুরে পিকনিকের বাস খাদে, এনজিওকর্মী নিহত

নিউজ ডেস্ক : ফরিদপুর শহরের নূরু মিয়া বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে একটি পিকনিকের বাস উল্টে খাদে পড়ে মফিজুর রহমান নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুর রহমান জাগরনী চক্র ফাউন্ডেশন নামের একটি এনজিও’র কুষ্টিয়া জোনাল কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের মহেশপুর গ্রামে।

পুলিশ ও আহতরা জানান, জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী শুক্রবার চারটি বাস নিয়ে পিরোজপুরের কুয়াকাটায় আনন্দ ভ্রমণে যান। ভ্রমণ শেষে ওই রাতে পিকনিকের চারটি বাস কুষ্টিয়া ফিরছিল। শনিবার ভোররাতে বহরের গড়াই পরিবহন নামের বাসটি ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাক্ষ্মণকান্দা এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই এনজিওকর্মীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাসযাত্রী সিদ্দিকুর রহমান জানান, চালকের বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। “

basic-bank

Be the first to comment on "ফরিদপুরে পিকনিকের বাস খাদে, এনজিওকর্মী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*