শিরোনাম

ফেনীতে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের নির্মম নির্যাতন

নিউজ ডেস্ক : ফেনীতে শুভ নামের ১২ বছরের এক নুরানী মাদ্রাসার ছাত্রকে ক্রিকেটের ষ্টাম্প ও ব্যাড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষককের বিরুদ্ধে। শনিবার রাতে ফেনী শহরের পাগলামিয়া সড়কের মেজবাহহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রকে শনিবার রাতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হযেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেন পলাতক রয়েছে। এ ব্যপারে ফেনী সদর থানায় মামলা হয়েছে।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গাংরা ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের নুরনবী দুলালের ১২ বছর বয়সী ছেলে আরিফুল আলম শুভকে মার্চ মাসের শেষ সাপ্তাহে এই মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করে। গত ৪ এপ্রিল শুভর গ্রামের বাড়ীতে তার এক ভাই জন্ম নেয়। শুভ তার নবজাতক ভাই ও মাকে দেখার জন্য মাদ্রাসা কতৃপক্ষের কাছে ছুটির আবেদন করে। মাদ্রাসা কতৃপক্ষ শুভকে ছুটি না দেয়ায় গত শুক্রবার বিকালে মাদ্রাসা থেকে শুভ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকরা তাকে আটক করে। এসময় শিক্ষক মোশারফ হোসেন শুভকে ক্রিকেটের ষ্টাম্প ও ব্যাড দিয়ে নির্মম ভাবে প্রহার করে। একপর্যায়ে শুভ দৌড়ে পাশের বাথরুমে গিয়ে আশ্রয় নেয়। শিক্ষক মোশারফ হোসেন তাকে বাথরুম থেকে বের করে এনে দড়ি দিয়ে বেধে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আবার প্রহার করে। খবর পেয়ে শুভর বাবা মাদ্রাসায় শুভকে দেখতে আসন। পুত্রের নির্যাতনের অবস্থা দেখে শুভকে শনিবার রাতে ফেনী সদর হাসপাতালে এন ভর্তি করে। সদর হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডা: সারওয়ার জাহান জানান, শুভর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

ফেনী মডেল থানার ইনেসপেক্টর (তদন্ত)মো. শাহীনুজ্জামান ঘটনান সত্যতা স্বীকার করে বলেন এ ব্যপারে অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেনকে আসামী করে শুভর বাবা নুরনবী দুলাল মামলা দায়ের করেছে। অভিযুক্ত মোশারফ হোসেনকে আটকের জন্য অভিযান চলছে।

basic-bank

Be the first to comment on "ফেনীতে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের নির্মম নির্যাতন"

Leave a comment

Your email address will not be published.


*