শিরোনাম

ফের অভিনয়ে ফিরছেন আয়েশা টাকিয়া

নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া। রূপ ও অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর সিনেমায় অনিয়মিত হতে থাকেন এই অভিনেত্রী। তবে আবারো সিনেমায় ফিরছেন আয়েশা।

২০১৩ সালে আপ কে লিয়ে হাম সিনেমায় শেষ দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন আয়েশা। এসব প্রতিষ্ঠানের পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে চুক্তিবদ্ধ করার কথা রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এছাড়া গত ডিসেম্বরে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন আয়েশা। বর্তমানে তা সম্পাদনার টেবিলে রয়েছে। খুব শিগগিরই তা মুক্তি পাবে বলে জানা গেছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লাভলি সিং। এ প্রসঙ্গে তিনি বলেন, মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য আয়েশাকে অনেক বোঝাতে হয়েছে। তিনি অভিনয়ে ফেরার ব্যাপারে অনিচ্ছুক ছিলেন কারণ তিনি গুরুত্বপূর্ণ কিছু করতে চাইছিলেন। এখন তিনি একজন মা এবং এটিই তার কাছে প্রথম প্রাধান্য। তিনি এতে অভিনয়ে রাজি হয়েছেন কারণ এটি মুম্বাইয়ে দুই দিনের শুটিং ছিল।

মাত্র পনের বছর বয়সে ‘আই অ্যাম অ্যা কমপ্ল্যান বয়, আই অ্যাম অ্যা কমপ্ল্যান গার্ল’ এবং কণ্ঠশিল্পী ফাল্গুনী পাঠকের গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে মডেলিং শুরু করেন আয়েশা টাকিয়া। ২০০৪ সালে টারজান: দ্য ওয়ান্ডার কার সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। আয়েশা টাকিয়ার উল্লেখযোগ্য সিনেমা হলো- ওয়ানটেড, পাঠশালা, দিল মাঙ্গে মোর, শাদি নাম্বার ওয়ান, সালাম-ই-ইশক, ফুল অ্যান্ড ফাইনাল, সানডে, দে তালি ইত্যাদি।

২০০৯ সালে ভারতীয় ব্যবসায়ী-রাজনীতিবিদ ফারহান আজমিকে বিয়ের পর পুরোদস্তুর সংসারী হয়ে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া।

basic-bank

Be the first to comment on "ফের অভিনয়ে ফিরছেন আয়েশা টাকিয়া"

Leave a comment

Your email address will not be published.


*