নিউজ ডেস্ক : বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়ায় রওশনা (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রওশনা ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘর থেকে রওশনার মরদেহ উদ্ধার করা হয়। তবে বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ ছিল।
এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

Be the first to comment on "বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু"