নিউজ ডেস্ক : নিজে মুখে একথা স্বীকার করেননি রণবীর কাপুর। কিন্তু কাজে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বন্ধুর প্রেমিকার সঙ্গে বিছানা শেয়ার করেছিলেন।
কফি উইথ করণে এসে রণবীর এর প্রমাণ দিয়েছেন। প্রোমোতে তা দেখা গেছে। শো-তে করণ রণবীর কাপুর ও রণবীর সিংকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। জানতে চান, তাঁরা কি কেউ তাঁদের কোনও বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে শুয়েছিলেন? যদি কেউ এই কাজ করে থাকেন, তিনি যেন অর্জুন কাপুরের গালে চুমু খান। বলার পর পরই রণবীর কাপুর অর্জুন কাপুরের গালে ছোট্ট করে চুমু খান। অর্জুন কাপুর তখনই রণবীরকে জিজ্ঞাসা করেন, আমার গার্লফ্রেন্ড ছিল না তো? হাসিমুখে মাথা নাড়েন রণবীর।
মেয়েদের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে অনেকবারই সংবাদের শিরোনামে এসেছেন রণবীর কাপুর। সোনম কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে শোনা যায়। দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের কথা তো রণবীর নিজেই স্বীকার করেছেন। বলিউডের বাইরেও নাকি অনেকের সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেদিক থেকে রণবীর সিংয়ের নাম আনুশকা শর্মার পর শুধু দীপিকার সঙ্গেই জড়িয়েছে। এখন সুযোগ পেলেই দীপিকাকে ইমপ্রেস করতে চেষ্টা করেন রণবীর সিং। যদিও কেউ সম্পর্কের কথা এখনও স্বীকার করেননি। দুই রণবীরকে আরও অনেক প্রশ্ন করেছেন করণ জোহর। দু’জনেই প্রশ্নবাণ সামলেছেন ভালোভাবেই। শোয়ে দু’জনেই ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি গানের নাচও দেখান।

Be the first to comment on "বন্ধুর প্রেমিকার সঙ্গে বিছানায় গিয়েছিলেন রণবীর!"