শিরোনাম

বরুণ লাজুক ছেলে, চুমু নেয় না: আলিয়া

নিউজ ডেস্ক : ‘আমি যত ছেলে দেখেছি এর মধ্যে বরুণ সবচেয়ে লাজুক ছেলে। নারীদের মধ্যে ওর এত ভক্ত। যেখানেই যাচ্ছে, মেয়েরা ওর নামে জয়ধ্বনি দিচ্ছে। ‘ কথাগুলো বলছিলেন বলিউড স্টুডেন্ট অব দ্যা ইয়ারখ্যাত আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আলিয়া বলেন, মেয়ে ভক্তরা বরুণকে চুমু করতেও রাজি থাকে। এগিয়ে আসে। কিন্তু বরুণ খুব লাজুক। চুমু নেয় না।

দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করাতে খুব কাছ থেকে বরুণকে দেখেছেন আলিয়া। আর সে আলোকেই বরুণ সম্পর্কে আলিয়ার এই মূল্যায়ন।

এই নিয়ে তিনবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটকে। বলিউডে দুজনেই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে। এরপর দুজনকে আবার একসঙ্গে দেখা যায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ফিল্মে। আর এবার তৃতীয় ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাবে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ফিল্মে। তাই দুজনেই এখন খুব ব্যস্ত সিনেমাটি নিয়ে।

basic-bank

Be the first to comment on "বরুণ লাজুক ছেলে, চুমু নেয় না: আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*