নিউজ ডেস্ক॥ তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করে বলেই তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিধবা নারীদের জন্য বিধবা ভাতা ও বয়স্ক নারীদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন তিনি। শনিবার সকালে উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে এক সমাবেশে তারানা হালিম এ কথা বলেন। তিনি আগামি নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে সকল নেতা-কর্মীদের আহবান জানান। ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিবলি সাদিক, রফিকুল ইসলাম রঙ্গু।
‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে’
‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে’
Be the first to comment on "‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে’"