শিরোনাম

বাঘারপাড়ায় অসহায়ের পাশে রাকিব হাসান শাওন

বাঘারপাড়ায় অসহায়ের পাশে রাকিব হাসান শাওন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ করোনা সংকটে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন। এ উপজেলার তিন হাজার হতদরিদ্র মানুষের পাশাপাশি ফোন কলের মাধ্যমে নি¤œমধ্যবিত্ত পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করে আসছেন তিনি। কোনো পরিবার না খেয়ে থাকার খবর শুনলেই সেখানে খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন শাওন কিংবা তার কর্মীরা। দিন-রাত চলছে এই কর্মকান্ড। সামাজিক এই কর্মকান্ডের অংশ হিসেবে মঙ্গলবার উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ি নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল সরদারের হাতে তিনশ’ দরিদ্র পরিবারের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রাকিব হাসান শাওন। এর আগে নিজস্ব অর্থায়নে এ উপজেলার তিনহাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন শাওন।
গত ৪ এপ্রিল উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন তিনি। এদিন উপজেলা নির্বাহী অফিসারের ত্রান তহবিলে খাদ্যসামগ্রী প্রদান করে এ কর্মকান্ডের উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে উপজেলা ঘাতক দালার নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রাকিব হাসান শাওন বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি কাজ করে চলেছি। যতদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে-ততদিন আমার এ কর্মকান্ড অব্যাহত থাকবে। আমি চাই বাঘারপাড়া উপজেলায় একটি পরিবারকেও যেন না খেয়ে থাকতে না হয়।
গত উপজেলা পরিষদ নির্বাচনে রাকিব হাসান শাওন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।
মেসার্স রাকিব হাসান শাওন ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সরব উপস্থিতি রয়েছে শাওনের।

basic-bank

Be the first to comment on "বাঘারপাড়ায় অসহায়ের পাশে রাকিব হাসান শাওন"

Leave a comment

Your email address will not be published.


*