শিরোনাম

বাস্তবে প্রেমে পড়ে সিরিয়াল থেকে বাদ পড়ছেন এঁরা

নিউজ ডেস্ক :  তাঁরা রিয়েল লাইফে প্রেমে পড়েছেন। আর সে কারণেই নাকি রিল লাইফ থেকে বাদ পড়ছেন! শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটতে চলেছে রোহন মেহেরা এবং কাঞ্চি সিংহের সঙ্গে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’-তে অনস্ক্রিন ভাইবোনের ভূমিকায় অভিনয় করছেন তাঁরা।

সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম শুরু। সূত্রের খবর, এর আগে চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের বাস্তব সম্পর্কের ব্যাপারে সাবধানী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা তাঁরা শোনেননি। ফলে ওই সিরিয়াল থেকেই নাকি তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডেলি সোপের এক কর্মী জানিয়েছেন, রোহন-কাঞ্চিকে চ্যানেল কর্তৃপক্ষ আগেই বলেছিলেন, যেহেতু তাঁরা অনস্ক্রিন ভাই-বোনের ভূমিকায় অভিনয় করছেন তাই বাস্তবে তাঁদের সম্পর্ক যেন গোপন রাখা হয়। কারণ সিরিয়ালের দর্শক অভিনেতাদের ইমেজ নিয়ে অনেক বেশি সেনসেটিভ। কিন্তু তাঁরা ওই নির্দেশ হালকা ভাবে নিয়েছিলেন। এমনকী তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষাত্কারও দিয়েছিলেন। যা চ্যানেল কর্তৃপক্ষ ভাল ভাবে নেয়নি। ফলে রোহন-কাঞ্চিকে নাকি ওই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকরী হওয়া এখন সময়ের অপেক্ষা।

 

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "বাস্তবে প্রেমে পড়ে সিরিয়াল থেকে বাদ পড়ছেন এঁরা"

Leave a comment

Your email address will not be published.


*