শিরোনাম

বিচার বিভাগের ক্ষমতা হরণের ইঙ্গিত ॥ স্টিফেন মিলার

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতাকে প্রশ্নহীন করতে বিচার বিভাগের ক্ষমতা হরণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন সংক্রান্ত সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। রবিবার সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।
২৭ জানুয়ারি ট্রাম্প এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ পরে সিয়াটলের এক বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন। আপিল আদালতের হারের পর ‘আদালতে দেখা হবে’ বলে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে তিনি নতুন নির্বাহী আদেশ জারির কথা জানান।
রবিবার সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে স্টিফেন মিলার মার্কিন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শিগগিরই পুরো দুনিয়া দেখবে যে, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে না। ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, ‘আমাদের এমন একটা বিচার বিভাগ রয়েছে যাদের হাতে অনেক বেশি ক্ষমতা। অনেক ক্ষেত্রে এটা সরকারের প্রধান শাখায় পরিণত হচ্ছে। আমাদের বিরোধীরা, মিডিয়া এবং পুরো দুনিয়া শিগগিরই আমাদের পরবর্তী পদক্ষেপ দেখতে পাবে। আমাদের দেশকে রক্ষায় প্রেসিডেন্টের ক্ষমতা খুবই বাস্তবসম্মত। এটা প্রশ্নবিদ্ধ হবে না। ’
শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডা যাওয়ার পথে এ সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। মার্কিন বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

basic-bank

Be the first to comment on "বিচার বিভাগের ক্ষমতা হরণের ইঙ্গিত ॥ স্টিফেন মিলার"

Leave a comment

Your email address will not be published.


*