শিরোনাম

বিতর্কিত ছবি ‘সেক্স্যাহলিক’ নায়িকার আত্মহত্যার চেষ্টা!

নিউজ ডেস্ক : সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ এর নায়িকার কথা মনে আছে? সেই শামা সিকান্দার বেশ কয়েক বছর ধরেই যেন নিখোঁজ। টেলিভিশনের কোনও ধারাবাহিকে তাকে দেখা যায় না।

হিন্দি কিংবা অন্য ভাষার ছবিতেও নয়। তবে কি বিয়ে করে সংসারী হয়েছেন? তেমন কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। এভাবে চলতে চলতে তাকে প্রায় ভুলতেই বসেছিলেন দর্শকরা। কিন্তু তিনিই এবার নিজের এই ‘নিখোঁজ’ হওয়ার কারণ জানালেন!
দীর্ঘদিন নির্বাসনে থাকার পর চলতি বছর তিনি চমক দিয়ে শর্টফিল্ম ‘সেক্স্যাহলিক’ এ। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে একজন কাম উন্মত্ত ধনী গৃহবধুর ভূমিকায় অভিনয় করেছেন শামা। সেই গৃহবধু হঠাৎ একদিন তার স্বামীকে জানায়, সাত মাসে ২০ জন পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছে সে। ছবিটি যথেষ্ট প্রশংসা পায় এবং অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্য থাকার জন্য সমালোচিতও হয়।

ছবিটি মুক্তি পাওয়ার পরেও বেশ অন্তরালেই ছিলেন শামা। কিন্তু প্রতিভাবান এই অভিনেত্রী হঠাৎ এমন নির্বাসনে গিয়েছিলেন কেন? সম্প্রতি তা জানা গেল একটি ভারতীয় দৈনিকের সৌজন্যে। সেই সাক্ষাতকারে শামা বলেছেন, দীর্ঘদিন ‘বাইপোলার ডিজঅর্ডারে’ ভুগছিলেন তিনি। এর জেরে প্রচণ্ড মানসিক অবসাদ দেখা দেয় তার। সাবেক বয়ফ্রেন্ড বিষয়টি বুঝতে পেরে কাউন্সেলিংয়ের প্রস্তাব দিলেও বার বার এড়িয়ে যেতেন শামা।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার ডিপ্রেশন এতটাই বেশি ছিল যে, তিনি সুস্থ হতে চাইতেন না। এরকম অবসাদগ্রস্ত অবস্থাতেই তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। শামা যে এমন কিছু একটা করতে চলেছেন, সেটা তার পরিবারের লোকজন একেবারেই টের পাননি। প্রতিদিনের মতোই ঘুমাতে যাওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করেন। তখন অবশ্য মাকে তিনি বলেন, সকালে তাকে ঘুম থেকে তোলার জন্য ডাকাডাকি না করতে। এর পরে নিজের ঘরে গিয়ে একগুচ্ছ ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। প্রায় বেহুঁশ হয়ে পড়ার আগে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এসএমএস করে জানান তার ভাইকে। সেই এসএমএস দেখেই আশঙ্কাগ্রস্ত হয়ে শামার ভাই ফোন করেন তাদের মাকে। মোটামুটি ভাবে ঘুমের ওষুধ খাওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শামা বলেন, অনেক কষ্টে এই ভয়ানক সময় পার করেছেন তিনি। টানা দুই বছর ওষুধ খেয়েও কমেনি এই ডিজঅর্ডার। শেষ পর্যন্ত নিজেই নিজের সঙ্গে লড়াই করে কাটিয়ে ওঠেন এই বিপর্যয়। তিনি এখন জীবনের প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে আনন্দ নেওয়ার চেষ্টা করেন। নিজের সেই ভয়ঙ্কর দিনগুলির অভিজ্ঞতা মিডিয়ার মাধ্যমে জানাতে চান সবাইকে। যাতে তার মতো আরও যারা মানসিক বিপর্যয়ে ভুগছেন, তারাও বেরিয়ে আসতে পারেন এই অন্ধকারের জগত থেকে।

basic-bank

Be the first to comment on "বিতর্কিত ছবি ‘সেক্স্যাহলিক’ নায়িকার আত্মহত্যার চেষ্টা!"

Leave a comment

Your email address will not be published.


*