নিউজ ডেস্ক : বেলজিয়ান পুলিশ শনিবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে সন্ত্রাসী বিরোধী এক অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এদের জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে।
প্রতিবেদনগুলোতে একথা বলা হয়েছে।
ব্রাসেলসের সরকারি কৌঁসুলি’র অফিসের এক নারী মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, মোলেনবিক এলাকায় চারটি অভিযান চালানো হয়েছে। তবে কোন অস্ত্র বা বিস্ফোরণ পাওয়া যায়নি।
২০১৫ সালে প্যারিসে এবং ২০১৬ সালের মার্চ মাসে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো রেলে হামলায় যারা অংশ নিয়েছে তাদের বেশ কয়েকজন এই মোলেনবিক এলাকায় থাকত। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হামলাগুলোর পর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং প্রায়ই সন্দেহভাজন চরমপন্থীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চালানো হয়। এছাড়াও হামলাগুলোর ব্যাপারে তদন্ত চলছে।

Be the first to comment on "ব্রাসেলসে সন্ত্রাস-বিরোধী অভিযানে আটক ৩"