শিরোনাম

বড়দিন উপলক্ষে উপরোপজুড়ে কড়া নিরাপত্তা

নিউজ ডেস্ক : জার্মানির বার্লিনে মার্কেটে ট্রাক হামলার জন্য দায়ি বলে বিশ্বাস করা ব্যক্তিকে ইতালীয় পুলিশ হত্যা করার পর ‘বড়দিনের’ উৎসব চলাকালীন ইতালি ও ভ্যাটিক্যানজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি ইউরোপের অন্যান্য শহরেও রোববার উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
জঙ্গিদের হামলার শিকার হওয়া ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রধান প্রধান শহরগুলোর পর্যটন ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে উপস্থিতি বাড়িয়েছে পুলিশ।
আনিস আমরি নামের ২৪ বছর বয়সী এক তিউনিসীয় বার্লিনের হামলাটি চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। ‘বড়দিনের’ উপকরণ বিক্রির একটি মার্কেটে ট্রাক চালিয়ে দিয়ে ১২ জনকে হত্যা করে সে। শুক্রবার মিলানের কাছে ইতালীয় পুলিশের রুটিন তল্লাশির সময় পুলিশের দিকে পিস্তল তাক করার পর তাকে গুলি করে হত্যা করা হয়।
ইউরোপের উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে সে জার্মানি থেকে ফ্রান্স হয়ে ইতালিতে চলে গিয়েছিল।
ইতালিতে আমরির কোনো দোসর আছে কিনা তা খুঁজে দেখতে তল্লাশি শুরু করেছে ইতালীয় তদন্তকারীরা। তিউনিসিয়ায় আমরির সহযোগীরা গ্রেপ্তার হয়েছেন। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইতালির স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছেন।
শহরের কেন্দ্রস্থলে ট্রাক ও ভ্যান প্রবেশ নিষিদ্ধ করেছে রোমের কর্তৃপক্ষ। বিখ্যাত পর্যটন স্থান ও ঐতিহ্যবাহী জনসমাগম এলাকাগুলোর গমণপথে সড়ক অবরোধ বসিয়ে মেশিনগান নিয়ে অবস্থান নিয়েছে ‍মুখোশধারী পুলিশের সন্ত্রাস-বিরোধী ইউনিট।
ভ্যাটিকানমুখি সব রাস্তাগুলোতে একশ মিটার পর পর পুলিশের গাড়ি ও সামরিক জিপ অবস্থান নিয়েছে।
পাশাপাশি মিলান ও ইতালির অন্যান্য শহরেও নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে।
ফ্রান্সজুড়ে পুলিশের ৯১ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত বছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি আছে, সেনারা রাজধানী প্যারিসে টহল দিচ্ছে। নিরাপত্তা জন্য হুমকি বিবেচনা করলে যে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার ও তল্লাশির অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে।
জার্মানিতে কেন্দ্রীয় দাঙ্গা পুলিশ বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনগুলোতে টহল জোরদার করেছে। সড়কপথে জার্মানিতে প্রবেশ করা সবাইকে তল্লাশি করা হচ্ছে।
সন্দেহভাজন হামলাকারী নিহত হওয়া সত্বেও জার্মানির হামলার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাজ্যজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটিতে জঙ্গিদের হামলা চালানোর উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
বার্কিহাম প্যালেসসহ লন্ডন এবং অন্যান্য জায়গায় পর্যটন স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "বড়দিন উপলক্ষে উপরোপজুড়ে কড়া নিরাপত্তা"

Leave a comment

Your email address will not be published.


*