নিউজ ডেস্ক : এক বছরের বেশি সময় পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করলেন অভিজ্ঞ মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। দলও জয় পেল ৪-০ গোলের বড় ব্যবধানে। এফএ কাপে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে এমন দুর্দান্ত জয়ে আসরটির পঞ্চম রাউন্ডে চলে গেল হোসে মরিনহোর শিষ্যরা।
চতুর্থ রাউন্ডের এ ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উইগানকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। লিড নিতে প্রায় প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় রেড ডেভিলসদের। ম্যাচের ৪৪ মিনিটে মারোয়ানে ফেলাইনির গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পরে দ্রুতই লিড দ্বিগুণ করেন ক্রিস স্মলিং। আর ৭৪ মিনিটে হেনরিক মাখিতারায়ানের গোলে দল এগিয়ে যায় ৩-০ গোলে। তবে খেলার ৮১ মিনিটে আন্দ্রে হেরেরার সহায়তায় অভিজাত দলটিকে এক হালি গোলে এগিয়ে দেন শোয়েনস্টাইগার।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
বড় জয়ে পঞ্চম রাউন্ডে ম্যানইউ

Be the first to comment on "বড় জয়ে পঞ্চম রাউন্ডে ম্যানইউ"