শিরোনাম

ভারতে পাচারের সময় ৩ কিশোরী উদ্ধার

নিউজ ডেস্ক : যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া কিশোরীদের পুলিশের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে সোপর্দ করা হয়েছে।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীরা তিন কিশোরীকে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা খবর পেয়ে পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশে হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হাতে সোপর্দ করে।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিশোরীরা বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহারের হেফাজতে রয়েছে।

basic-bank

Be the first to comment on "ভারতে পাচারের সময় ৩ কিশোরী উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*