শিরোনাম

‘মনের ঘরে প্রেম’ নিয়ে নতুন বছরে বেলাল-মেরী

নিউজ ডেস্ক : নতুন বছর উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় তরুণ কণ্ঠশিল্পী বেলাল খান এসেছেন তার একটি ডুয়েট গান নিয়ে। সংগীতাঙ্গনের নতুন মুখ মেরীকে নিয়ে তার এই ডুয়েট।

তরুণ ও প্রতিভাবানদের সমন্বয়ে ‘মনের ঘরে প্রেম’ নামের এই সিঙ্গেলটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেক এর ব্যানারে।
গানটির চমৎকার কথা লিখেছেন তরুণ ও প্রতিভাবান গীতরচয়িতা সোমেশ্বর অলি। সুর করেছেন গায়ক বেলাল খান নিজেই আর মনকাড়া সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।

গানটি ছিল এ বছরে শ্রোতাদের জন্য আপনার প্রথম উপহার, কেমন রেসপন্স পাচ্ছেন- জানতে চাইলে বেলাল খান বলেন, বরাবরের মতো আমি মেলোডিকে প্রাধান্য দিয়েছি। গানের কথা ও সংগীত আয়োজন শ্রতিনন্দন। আশা করি, আমার প্রিয় শ্রোতাদের গানটি ভালো লাগবে।

গানটির সহ-কণ্ঠদাতা মেরীর সঙ্গে আলাপ হয় কালের কণ্ঠর। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি সত্যিই ভাগ্যবান যে, একসঙ্গে তিনজন তরুণ লিজেন্ড এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সত্যিই হ্যাপি। আশা করি গানটি শ্রোতানন্দিত হবে। ভালো রেসপন্স পাচ্ছি।

সদ্য সংগীতাঙ্গনে আসা এই তরুণী আরও জানান, তিনি ২০১৬ সালে বেলাল খানের সঙ্গে ‘একটি গল্প’ নামে একটি সিঙ্গেল এবং জীবন খানের সঙ্গে ‘মায়াডোর’ নামে অপর একটি সিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। এ বছরই তিনি তার প্রথম সলো অ্যালবামের কাজে হাত দেবেন বলেও কালের কণ্ঠকে জানান।

basic-bank

Be the first to comment on "‘মনের ঘরে প্রেম’ নিয়ে নতুন বছরে বেলাল-মেরী"

Leave a comment

Your email address will not be published.


*