শিরোনাম

মহাকাশচারীর ভূমিকায় এবার আমির খান!

নিউজ ডেস্ক : ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী? ৫ থেকে ৫০ সকলেরই জানা। রাকেশ শর্মা। এবার তাঁকে নিয়ে সিনেমা করার কথা শোনা যাচ্ছে বলি-ইন্ড্রাস্ট্রির আনাচে-কানাচে। সূত্রের খবর, রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করবেন পারফেকশনিষ্ট আমির খান। ছবির প্রডিউসর প্রাক্তন ইউটিভি হনচো রনি ক্রিউভালার নতুন প্রোডাকশন কোম্পানি আরএসভিপি।
আমিরকে কেন ভাবা হল? তাঁর প্রধান কারণ হল, আমিরই একমাত্র স্টার, যিনি শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য ফিল্মি ময়দানে নামেনি। তাঁর উপর রয়েছে আলাদা বিশ্বাস। এটাই তাঁর ট্রেডমার্ক। আমিরের ফ্যানেরাও মুখিয়ে থাকে, তাঁর পরের ছবিটা কবে আসছে।
এর আগে দঙ্গলের মতো বায়োপিক সিনেমাতে কাজ করেছেন পারফেকশনিষ্ট। এবার মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে পাড়ি দেওয়া রাকেশ শর্মার বায়োপিকে কাজ করতে চলেছেন আমির খান।
ছবিটি রিলিজ করবে ২০১৮ সালে। এখনও পর্যন্ত ছবির অন্যান্য কাস্ট ও ক্রিউ কত ও কে কে থাকবে, তা চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন ভোপাল এক্সপ্রেস (১৯৯৯) ছবির পরিচালক মাহেশ মাঠাই।
সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "মহাকাশচারীর ভূমিকায় এবার আমির খান!"

Leave a comment

Your email address will not be published.


*