শিরোনাম

মহাকাশে থেকেই মার্কিন নির্বাচনে ভোট দেবেন নভোচারী!

নিউজ ডেস্ক : পৃথিবীর নামক গ্রহটির সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত ঘটনার তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই বিষয়টি এবার মহাকাশেও পাড়ি জমিয়েছে। কারণ এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশে থেকেই ভোট দেবেন শেন কিমবার্গ নামের নাসার এক নভোচারী। গত ১৯ অক্টোবর রাশিয়ান মহাকাশ যানে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন কিমবার্গ। তার সঙ্গে মহাকাশ পাড়ি দেন আরও দুই জন রাশিয়ান নভোচারী। পৃথিবীর কক্ষপথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভাসমান অবস্থায়ই নিজের ভোট দেবেন শেন কিমবার্গ। ১৯৯৭ সাল থেকেই মার্কিন নভোচারীরা মহাকাশ থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাদের ভোট দিতে পারেন। ডেভিড উল্ফ হলেন প্রথম মার্কিন নভোচারী যিনি মহাকাশ থেকে ভোট দেন।

basic-bank

Be the first to comment on "মহাকাশে থেকেই মার্কিন নির্বাচনে ভোট দেবেন নভোচারী!"

Leave a comment

Your email address will not be published.


*