শিরোনাম

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক : মাদক ব্যবসায় বাধা দেয়ায় আশুলিয়ায় আবু তালেব (২৮) নামের এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া ইউনিয়ন পরিষদে সদস্য (৮নং ওয়ার্ড) রুহুল আমিন মন্ডল জানান, পাড়াগ্রাম এলাকার বাবু, মোহাম্মদ আলী ও রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এতে বাধা দেয়াকে কেন্দ্র করে এদিন সকালে আবু তালেব পাড়াগ্রাম এলাকায় তার বোনের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে ওই মাদক বিক্রেতারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজধানীর তুরাগ এলাকায় ইষ্ট ওয়েষ্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

basic-bank

Be the first to comment on "মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*