শিরোনাম

মান্নানই থাকলেন গাসিকের মেয়র

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজধারী অপরাধের অভিযোগে সাময়িক বরখাস্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা স্থগিতাদেশে (নো অর্ডার) কোনো আদেশ দেননি আপিল বিভাগ। সুপ্রিমকোর্টের এই আদেশের ফলে অধ্যাপক এমএ মান্নানই মেয়র থাকলেন বলে জানান আইনজীবীরা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের করা এক আবেদনের শুনানি করে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কিরণের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১১ এপ্রিল এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দেন।

পরের দিন মঙ্গলবার কিরণ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) আদেশ দিয়ে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

বুধবার আপিল বিভাগ এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

এর আগে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অভিযোগে তাকে  সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি কর্পোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করে আদেশ দেন।

মান্নানকে বরখাস্ত করার সময় তার বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়, তা ২০১৫ সালের ১২ মে অভিযোগপত্র গাজীপুরের সিনিয়র জেলা জজ আদালত। এর আগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলা করা হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক, সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজধারী মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। উক্ত ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান।

গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

basic-bank

Be the first to comment on "মান্নানই থাকলেন গাসিকের মেয়র"

Leave a comment

Your email address will not be published.


*