নিউজ ডেস্ক : সাভারে মায়ের সামনে এক তরুণী (১৯) কে ধর্ষণের চেষ্টা করেছে মাদকসেবীরা। সোমবার গভীর রাতে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ওই তরুণী ও তার মা ওই এলাকার জনৈক আলাউদ্দিনের বাসায় একটি কক্ষে ভাড়া থাকে। সোমবার গভীর রাতে ওই এলাকার মাদকসেবী চার যুবক ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মায়ের সামনে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মা বাধা দিলে মাদকসেবীরা মা-মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Be the first to comment on "মায়ের সামনে তরুণীকে ধর্ষণের চেষ্টা"