শিরোনাম

মিয়ানমারে ধর্মীয় নিপীড়ন বন্ধের দাবি দালাইলামার

নিউজ ডেস্ক : সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সু চির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। সু চিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন দালাইলামা।

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাইলামা এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন, বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে।

জানা যায়, মিয়ানমার ইস্যুতে সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই লিখিত আবেদন পড়া হবে।

basic-bank

Be the first to comment on "মিয়ানমারে ধর্মীয় নিপীড়ন বন্ধের দাবি দালাইলামার"

Leave a comment

Your email address will not be published.


*