শিরোনাম

মিরপুরে সিআইডি পুলিশ কর্মকর্তার  ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর ১১নং সেকশনের একটি বাসা থেকে সোমেন হাসনাইন রব্বানী (৩৯) নামের সিআইডি এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ পল্লবী থানাধীন এলাকার ৮ নম্বর রোডের ৫ নং বাড়ির ৪র্থ তলা থেকে তার ঝুলন্ত ঝুলন্ত লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। রাব্বানী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ছেলের বয়স ১১ বছর ও মেয়ের বয়স সাড়ে তিন বছর। তার গ্রামের বাড়ি যশোরের বেজপাড়ায়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিআইডির ওই পুলিশ কর্মকর্তা নিজ বাসায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওসি জানান, পারাবারিক কলোহের জের ধরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ওসি দাদন ফকির আরও জানান, পরিবারের সাথে ঝামেলা থাকায় বাসায় একাই থাকতেন তিনি। বর্তমানে তিনি সময়িক বরখাস্ত ছিলেন। আজ শনিবার সকালে তার লাশের ময়নাতদন্ত করা হবে বলে ওসি জানান।

 

basic-bank

Be the first to comment on "মিরপুরে সিআইডি পুলিশ কর্মকর্তার  ঝুলন্ত লাশ"

Leave a comment

Your email address will not be published.


*