শিরোনাম

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনে স্বচ্ছ তদন্তের দাবি

নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের বিষয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ সোমবার বিকালে ধানমণ্ডির মাইডাস সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বাংলাদেশের আহ্বান ইতিবাচক। কেবল ধর্মের ভিত্তিতে অভিবাসীদের বের করে দেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের আইনে নেই। বৈধ অভিবাসীদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনে স্বচ্ছ তদন্তের দাবি"

Leave a comment

Your email address will not be published.


*