শিরোনাম

মীর কাসেমের সাথে দেখা করে বেরিয়ে গেলেন স্বজনরা

নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করে কারাগার থেকে বেরিয়েছেন তার পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের ৪৩ সদস্য কারাগারে গেলেও চার দফায় ৩৮ জনকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।

বিকাল সাড়ে ৩টার দিকে ছয়টি মাইক্রোবাসে করে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফটকে পৌঁছেন। এর পাঁচ মিনিট পর কারা কর্তৃপক্ষ সবাইকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেন। স্বজনদের সঙ্গে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুনও ছিলেন।

সূত্র জানায়, কারাকর্তৃপক্ষ মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল করিম কাশিমপুর কারাগারে যান। সেখানে ফাঁসি কার্যকরের প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন।

তবে ফাঁসি কার্যকরের সময়-ক্ষণ এখনও নির্ধারণ হয়নি। তবে আজই যে ফাঁসি কার্যকর করা হচ্ছে তা অনেকটাই নিশ্চিত।

ফাঁসি কার্যকরের পদক্ষেপ হিসেবে কারা বিধি অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে অবহিত করণে চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। একই চিঠি পাঠানো হয়েছে মীর কাসেমের গ্রামের বাড়িতে।

basic-bank

Be the first to comment on "মীর কাসেমের সাথে দেখা করে বেরিয়ে গেলেন স্বজনরা"

Leave a comment

Your email address will not be published.


*