শিরোনাম

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

নিউজ ডেস্ক : গজারিয়ায় উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও চালক আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উক্ত স্থানে কুমিল্লাগামী সবজি ভর্তি একটি পিকআপ সামনের যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আরোহী সবজি ব্যবসায়ী মো. শামীম (২৫) ও মো. ইয়ামিন (২৮) নিহত হয়। গুরুতর আহত হয় চালক। তাকে তাৎক্ষনিক অন্য যানে করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসব তথ্য দিয়ে ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্য কামরুজ্জামান রাজ জানিয়েছেন, পিকআপটি মহাসড়কের পাশে সরিয়ে নিয়ে আটক করা হয়েছে। মহাসড়কটিতে যান চলাচল স্বাভবিক রয়েছে। নিহত দু’জন উত্তরাঞ্চল থেকে সবজি নিয়ে কুমিল্লা যাচ্ছিল। শামীম কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শিকদারের পুত্র। ইয়ামিন বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের পুত্র। লাশ দু’টি ভবেরচর ফাঁড়িতে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১"

Leave a comment

Your email address will not be published.


*