শিরোনাম

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দু’পিকাপের মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম জামাল হাওলাদার (৫৫)। আহত হয়েছে আরও ৩ জন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানান, ঢাকা থেকে একটি পিকাপ বাড়ি পরিবর্তনের জন্য মালামাল নিয়ে পিরোজপুর যাচ্ছিলো এবং মাওয়া থেকে সবজি বোঝাই একটি পিকাপ ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে সমষপুর এলাকায় দুটি পিকাপ’এর মুখোমুখি সংঘর্ষ হলে পিরোজপুরগামী পিকাপটি রাস্তার পাশে খাদে পরে যায়। ঘটনাস্থলে জামাল হাওলাদার  নিহত হয় ও আরও অন্তত ৩ জন আহত হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিহত জামাল পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের। আহত হয়েছে একজন পিকাপ চালক। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকাপ দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

basic-bank

Be the first to comment on "মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*