শিরোনাম

মুস্তাফিজের কথাই মেনে নিয়েছেন কোচ-নির্বাচক

নিউজ ডেস্ক : দল ঘোষণার প্রায় একদিন পেরিয়ে গেছে। কিন্তু সোশাল সাইটে এখনও আলোচনার বিষয় মুস্তাফিজুর রহমানের স্কোয়াডে না থাকার বিষয়টি।

তিনি সর্বশেষ খেলেছিলেন নিউজিল্যন্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর তিনি আর মাঠে নামেননি কিংবা তাকে নামানো যায়নি। তবুও মানসিকভাবে চাঙা রাখতে তাকে নিউজিল্যন্ডে দলের সাথে রাখা হয়েছিল। কিন্তু মুস্তাফিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখন ঘুরেফিরে সেই একই প্রশ্ন আসবে, কী হয়েছে কাটার মাস্টারের?
প্রধান নির্বাচক তো বললেন, “ফিজিও বলেছেন ও ফিজিক্যালি ফিট। কিন্তু টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে বোলিং করার বিষয়টি এখনও ওর মাঝে আসেনি। স্কিল এবং ফিটনেসেও সমস্যা আছে। ওই ধরনের ফিটনেস রিকভারি করতে আরও সময় লাগবে। ”

কিন্তু বিষয়টা কি সর্বসম্মত সিদ্ধান্তে হয়েছে নাকি মুস্তাফিজের আপত্তির কারণে? সেটাও তো একটা প্রশ্ন। কোচের কথায় জানা গেল আরও এক সত্য। দল নির্বাচনে প্রাধান্য পেয়েছে মুস্তাফিজের নিজের চাওয়াই নাকি বেশি প্রাধান্য পেয়েছে। বিষয়টি অন্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রে হলে ফলাফল অন্যরকম হতে পারত। কিন্তু মুস্তাফিজ তো বিরল প্রতিভা। তাই তার জন্য হয়ত বিষয়টি আলাদাভাবে দেখা হয়েছে।

কোচ হাথুরুসিংহের ভাষায়, “ওর বড় একটি অস্ত্রোপচার হয়েছে। ফিরতে সময় লাগবেই। কিন্তু সিদ্ধান্তটা খুব স্বতঃস্ফূর্ত ছিল না। ডাক্তারদের দিক থেকে আমরা সব ছাড়পত্রই পেয়েছি ওকে নিয়ে। তবে ক্রিকেটার নিজে কেমন অনুভব করছে, সেটাকেই বেশি গুরুত্ব দিতে হয়েছে আমাদের। আমাদের পরিকল্পনায় আছে শ্রীলঙ্কায় পুরো ফিট হিসেবে ওকে পাওয়া। তাই ওর কথাই তাই শুনতে হয়েছে। ”

যেকোনো খেলোয়াড়েরই বড় একটা ইনজুরির পর একটু অনীহা থাকে, সেটা যে ধরনের ইনজুরিই হোক না কেন। মুস্তাফিজের ক্ষেত্রে এই অনীহাটা একটু বেশি সময় নিয়ে ফেললেন বোধহয়।

basic-bank

Be the first to comment on "মুস্তাফিজের কথাই মেনে নিয়েছেন কোচ-নির্বাচক"

Leave a comment

Your email address will not be published.


*