শিরোনাম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের আপিল শুনানি শুরু

নিউজ ডেস্ক : প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নানসহ দুই আসামির করা আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে আজ বুধবার সকালে শুনানি শুরু হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আসামিদের পক্ষে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

এর আগে গত ১৫ নভেম্বর মুফতি হান্নানসহ তিনজনের আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল হান্নান ও হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল আপিল করেছিলেন।

২০০৪ সালের ২১ মে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।

basic-bank

Be the first to comment on "মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের আপিল শুনানি শুরু"

Leave a comment

Your email address will not be published.


*