শিরোনাম

ম্যাথুজের ইনজুরিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন উপল থারাঙ্গা

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে শনিবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সী উপল থারাঙ্গা। এর আগেও শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় থারাঙ্গার কাঁধে এই দায়িত্ব।

ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে যেতে হয়েছে ম্যাথুজকে। ইনিংসের ১৯তম ওভারে ফিল্ডিংয়ের সময় এই অল রাউন্ডার ইনজুরিতে পড়েন। ম্যাচটিতে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৪ রান।

এদিকে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে আরো খেলতে পারছেন না নুয়ান প্রদীপ ও ধানুশকা গুনাথিলাকা। সেঞ্চুরিয়ানে প্রথম টি-টোয়েন্টিতে প্রদীপ ডান হাতে আঘাত পান। অন্যদিকে গুনাথিলাকা পিঠের ইনজুরিতে ভুগছেন। দলে নতুন করে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সানডান ভিরাকোডি, ২৪ বছর বয়সী পেসার লাহিরু মাধুশানকা ও অল-রাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা। এদের মধ্যে চতুরাঙ্গা ৬টি ওয়ানডে ম্যাচ খেললেও ভিরাকোডি ও মাধুশাঙ্কার এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

অবশ্য প্রথম শ্রেণীর ক্রিকেটে মাধুশাঙ্কার রেকর্ড অনেক সমৃদ্ধ। ২৪.২৪ গড়ে তিনি ২৫ উইকেট দখল করেছেন। অন্যদিকে ভিরাকোডি ২০.৯ গড়ে করেছেন ৪১৮ রান। ২০১৪ সালের পরে লংকান দলে আর সুযোগ না পাওয়া চতুরাঙ্গা ননডেসস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ২১.৭১ গড়ে ছয় ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন। এছাড়া পুরো টুর্নামেন্টে করেছেন ৫৬০ রান।

basic-bank

Be the first to comment on "ম্যাথুজের ইনজুরিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন উপল থারাঙ্গা"

Leave a comment

Your email address will not be published.


*