নিউজ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর সদরের দত্তপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় এক বাবা ও তাঁর শিশু সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ময়মনসিংহের ঈশ্বর পৌরসভার দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইসহাক মিয়ার মা ফাতেমা খাতুন (৬৫), স্ত্রী মনোয়ারা খাতুন (৩০) এবং ছেলে সাকিব মিয়া (৭)। আহত ইসহাক মিয়া ও তাঁর আট মাস বয়সী শিশুকন্যা খাদিজা খাতুনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচ সদস্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক চান মিয়াও (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার বাড়ি নান্দাইল উপজেলার চারআনি পাড়া গ্রামে। তার ভাই আবু ছাইদ চান মিয়ার লাশ দেখে শনাক্ত করেন।

Be the first to comment on "সিএনজি-ট্রাক সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ নিহত ৪"