শিরোনাম

রাজধানীতে তরুনীকে ধর্ষনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পাঠানোর কথা বলে গ্রাম থেকে রাজধানীতে নিয়ে এসে আবাসিক হোটেলে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ওই তরুনীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই তরুণী অভিযোগ করেন, তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলি গ্রামে। প্রতিবেশী যুবক ইউনুস তাকে বিদেশে পাঠানোর কথা বলে শনিবার রাতে ঢাকায় নিয়ে আসে। এসময় তারা মতিঝিল এলাকার রিসেন্ট আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। রাতে ইউনুস তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে আবাসিকের অন্যান্য অতিথিরা এসে ইউনুসকে পুলিশে সোপর্দ করে। দুপুর সোয়া ২টার দিকে মতিঝিল থানার কনস্টেবল রাবেয়া আক্তার ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতলেল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) নিয়ে যান।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে তরুনীকে ধর্ষনের অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*