শিরোনাম

রাজধানীতে প্রতারক সন্দেহে বিদেশিসহ আটক ৮

নিউজ ডেস্ক : প্রতারক সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজন বিদেশিসহ মোট আটজনকে আটক করেছে ডিবি (উত্তর) পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটকদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, চেক বই, মোবাইল ফোন, সিমকার্ড ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতারক সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন বিদেশি রয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে প্রতারক সন্দেহে বিদেশিসহ আটক ৮"

Leave a comment

Your email address will not be published.


*