শিরোনাম

রাজশাহীতে বিআরটিসি বাস উল্টে নিহত ১, আহত ৩২

নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পার্শ্ববর্তী সাহাব্দিপুর গ্রামের আকবর আলীর ছেলে। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকালে বিআরটিসির একটি বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট যাচ্ছিল।

পথে কাদিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসটিও মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে পথচারী হাসান আলী ঘটনাস্থলেই মারা যান। আর এ ঘটনায় বাস ও অটোরিকশার মোট ৩২ জন যাত্রী আহত হন। তাদের বেশির ভাগের আবস্থায় আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত যুবকের মরদেহটিও হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে, দুজনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ও ২৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে বিআরটিসি বাস উল্টে নিহত ১, আহত ৩২"

Leave a comment

Your email address will not be published.


*