শিরোনাম

শর্টসার্কিট থেকে আগুন : ধারণা কমিটির প্রধানের

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ভবনের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওই অগ্নিকাণ্ডের ঘটনার পর গঠিত বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির প্রধান আহমেদ জামান। আহমেদ জামান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে এই তদন্ত কমিটির সদস্যরা ব্যাংকের ভেতরে ঢোকেন, সোয়া ১১টার দিকে তারা বেরিয়ে যান।
বেরিয়া যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা তদন্তের জন্য এসেছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কেন আগুন লেগেছ তা খতিয়ে দেখছি।’ তিনি আরো বলেন, আমাদের ২৮ তারিখের মধ্যে প্রদিবেদন দেয়ার কথা। আমরা দেবো। পরে তিনি টেলিফোনে জাগোনিউজকে বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। জিএমের রুমে ইউপিএস বা অন্য কিছু থেকে আগুনের সূত্রপাত।
এরআগে গতকাল রাতে আগুনের ঘটনাকে সামান্য উল্লেখ করে ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র শফিকুল ইসলাম বলেছেন, আগুনে কোনো গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যায়নি। সাধারণ কিছু কাগজপত্র পুড়ে গেছে যা আমাদের বাস্কেটে থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "শর্টসার্কিট থেকে আগুন : ধারণা কমিটির প্রধানের"

Leave a comment

Your email address will not be published.


*