নিউজ ডেস্ক : আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ টার কিছুক্ষন পরে দলের নেতাকর্মীদের নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ দলগুলো সভাপতি ও সাধারণ সম্পদকরা তাদের অনুসারীদের নিয়ে এ কর্মসূচিতে যোগ দেন।

Be the first to comment on "শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া"