শিরোনাম

শাকিব-শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’

নিউজ ডেস্ক : কলকাতার শুভশ্রীর সাথে জুটি বেঁধে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম চালবাজ। দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

শুভশ্রী যখন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কের বিষয় নিয়ে জটিলতায় ভুগছেন আর শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখনই এলো এই খবর। চালবাজ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও দুই দেশের অনেক পরিচিত মুখকে দেখা যাবে।

শাকিব বলেন, দুই দেশেই শুভশ্রী ও আমার ভক্ত রয়েছে। অনেকের ভেতরেই এক্সাইটমেন্ট রয়েছে আমাদের জুটির। আশাকরি ভক্তদের প্রত্যাশা পূরণ করত্রে পারবো।

ইংল্যান্ডে সামনের মাসের ২০ তারিখ থেকে থেকে ছবিটির শুটিং শুরু হবে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "শাকিব-শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’"

Leave a comment

Your email address will not be published.


*