শিরোনাম

শাহজাদ ছাড়িয়ে গেলেন  কোহলি-ওয়ার্নারদের

নিউজ ডেস্ক : এখনও টেস্ট স্ট্যাটাস না পেলেও স্বল্পদৈর্ঘ্যের আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান এখন উঠতি শক্তি। দলটিতে বেশ কয়েকজন আন্তর্জাতিকমানের ক্রিকেটার আছে। তার মধ্যে একজন হলেন ওপেনার মোহাম্মদ শাহজাদ।  রবিবার ৩ ম্যাচের টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। এই ম্যাচেই দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে রান সংগ্রহে এখন কোহলি, গেইলদের ছাড়িয়ে ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আইরিশদের বিপক্ষে আজ ৪৩ বলে ৬ চার এবং ৫ ছক্কায় ৭২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এর ফলে ৫৮ ম্যাচে ২০১০ সালে অভিষিক্ত এই ক্রিকেটারের রানসংখ্যা দাঁড়ায় ১৭৭৯। যা তাকে টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব দিয়েছে। তার আগে আছেন কেবল নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং অপর কিউই তারকা মার্টিন গাপটিল। আর পেছনে আছে তারকা ক্রিকেটারদের লিস্ট! কে নেই সেখানে? বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এউইন মরগান এমনকি ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরা এখন রানসংখ্যায় শাহজাদের পেছনে। এছাড়া আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১টি সেঞ্চুরি এবং ১২টি হাফ সেঞ্চুরি আছে শাহজাদের। গত বছরের ১০ জানুয়ারি শারজায় টেস্ট প্লেয়িং দল জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৬৭ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ পর্যন্ত ২০০ চার এবং ৬৬টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া তার ৭২, ৭৪, ৭৫ এবং ৮০ রানের ইনিংস আছে। সর্বমোট রানের দিকে দিয়ে পঞ্চম স্থানে থাকা কোহলির সংগ্রহ ১৭০৯। তাদের চাইতে অনেক পিছিয়ে আছেন সাকিব-তামিম। ১২০২ রান নিয়ে ২৪ নম্বরে তামিম এবং ১১৫৯ রান নিয়ে ২৮ নম্বরে আছেন সাকিব। এছাড়া ১৫১৯ রান নিয়ে ১২ নম্বরে আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

ব্যাটসম্যান  দেশ ম্যাচ রান
ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ৭১ ২১৪০
তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা ৮০ ১৮৮৯
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ৬১ ১৮০৬
মোহাম্মদ শাহজাদ আফগানিস্তান ৫৮ ১৭৭৯
বিরাট কোহলি ভারত ৪৮ ১৭০৯

 

basic-bank

Be the first to comment on "শাহজাদ ছাড়িয়ে গেলেন  কোহলি-ওয়ার্নারদের"

Leave a comment

Your email address will not be published.


*