শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইফতেখার জাহানকে সরানো হলেও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান দেশে না থাকায় ওই পদে কাউকে স্থায়ীভাবে বসানো হয়নি।

তবে ইফতেখার জাহানের পরিবর্তে সিভিল এভিয়েশনের একজন উপ-পরিচালক সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন বলে সূত্রে জানা গেছে।

বিভিন্ন কারণে সমালোচিত এই কর্মকর্তাকে সর্বশেষ গত ১৮ এপ্রিল দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সর্তক করে শাহজালালের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় তার বিরুদ্ধে ‘যাত্রা হয়রানি সংক্রান্ত একটি অভিযোগের’ প্রাথমিক তদন্তে ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি প্রমাণ হয়। পরে তিনি ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাকে সর্বোচ্চ সর্তক করেন।

এছাড়া ইফতেখার জাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ৯ এপ্রিল যুদ্ধাপরাধী গোলাম আজমের স্ত্রী ও পুত্রকে তিনি বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দিয়েছিলেন। সে সময়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করেন হাইকোর্ট।

basic-bank

Be the first to comment on "শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার"

Leave a comment

Your email address will not be published.


*