নিউজ ডেস্ক : ইনজুরিতে পড়া লুক রঞ্চির জায়গায় বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন টম ব্লানডেল। কুচকির ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের উইকেটরক্ষক লুক রঞ্চি।
ফলে তার জায়গায় দলে ডাক পেয়েছেন নতুন মুখ টম ব্লানডেল ।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে ইনজুরিতে পড়েন রঞ্চি। এরপর মাঠ ত্যাগ করেন তিনি। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন টম ব্রুস।
ম্যাচ চলাকালীন রঞ্চির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্ক্যান রিপোর্টে তার গ্রোয়েন ইনজুরি ধরা পড়ে। যে কারণে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে রঞ্চিকে।
ফলে বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন ২৬ বছর বয়সী ব্লানডেল। এবারই প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচে ১৭২৫ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৪১৭ রান আছে ব্লানডেলের।
বর্তমানে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার স্ম্যাশে ব্যস্ত ব্লানডেল। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল খেলে ৮ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অংশ নিবেন ব্লানডেল।
নিউজিল্যান্ড তৃতীয় টুয়েন্টি টুয়েন্টি স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, জিওর্জ ওয়ার্কার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, টম ব্লানডেল (উইকেটরক্ষক), ইশ সোধি, মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।

Be the first to comment on "শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলে ব্লানডেল"