শিরোনাম

শ্রীলঙ্কাকে আজ হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকা ১ নম্বর!

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচের সবক’টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় প্রোটিয়ারা। শুধু তাই নয়, আজকের ম্যাচ জিতলে অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডের ১ নম্বর দল হয়ে যাবে প্রোটিয়ারা। এমন লক্ষ্য নিয়েই আজ শুক্রবার সেঞ্চুরিয়ানে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই দল।

তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডে সিরিজে নিজেদের সেরা ফর্মই দেখিয়েছে প্রোটিয়ারা। ইতিমধ্যে সিরিজে ৪-০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিকরা। তাই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। এই সুযোগটা কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, “শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগটি কাজে লাগাতে চাই। পুরো সিরিজেই দল ভালো খেলেছে। আশা করছি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দল ভালো ক্রিকেট খেলবে এবং লক্ষ্য পূরণ করতে পারবে। ”

প্রথম চার ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা। তাই হোয়াইটওয়াশের লজ্জার সম্মুখীন তারা। তবে পঞ্চম ও শেষ ম্যাচে ভালো খেলে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বদ্ধ পরিকর শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা, “প্রথম চার ম্যাচ নিয়ে আমরা এখন আর ভাবছি না। জয় দিয়ে এবারের সফর শেষ করতে চাই। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই আসল লক্ষ্য আমাদের। ”

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হামিশ আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

শ্রীলঙ্কা স্কোয়াড : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দীনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু মাদুশঙ্কা, আসিলা গুনারতেœ, সানদুন ওয়েরাকোদি, লাহিরু কুমারা, জেফরি ভ্যান্ডারসে, ভিকুম সঞ্জয়, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, কুশাল মেন্ডিস, চাতুরঙ্গা ডি সিলভা, সাচিত্র পাথিরানা ও লক্ষণ সান্দাকান।

basic-bank

Be the first to comment on "শ্রীলঙ্কাকে আজ হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকা ১ নম্বর!"

Leave a comment

Your email address will not be published.


*