নিউজ ডেস্ক : সীতাকুণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। উল্লেখ্য, এর আগে শনিবার নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরসমূহে চার নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়।
সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার

Be the first to comment on "সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার"