শিরোনাম

সাংবাদিক শিমুল হত্যায় মীরুর গাড়ি চালক গ্রেফতার

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর গাড়িচালক শাহীন আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বেলকুচি উপজেলার বেলকুচি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি শাহজাদপুর উপজেলার নলুয়া দক্ষিণপাড়ার গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান,শাহীন আলম শাগজাদপুর থেকে বেলকুচি হয়ে ঢাকায় পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। সে সাংবাদিক শিমুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ নিয়ে এ মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হলো।
এর আগে রবিবার রাতে পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল হাকিম শিমুল। মেয়রের শটগানের গুলিতে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক শিমুল হত্যায় মীরুর গাড়ি চালক গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*