শিরোনাম

সাকার রায় ফাঁস মামলা: ১৪ আগস্ট রায়

নিউজ ডেস্ক:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার রায় ১৪ আগস্ট। এ ছাড়া তাঁর আইনজীবী ফখরুল ইসলামসহ চারজনের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলম এ আদেশ দেন।

এদিকে এ মামলার আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে আসার পথে তাঁকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে তাঁর আইনজীবী আদালতকে লিখিতভাবে জানিয়েছেন।

ওই আদালতের পেশকার মো. শামীম আহসান প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ এ মামলায় সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ছাড়া চার আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায় ঘোষণার আগেই তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা রায়ের কপি ফাঁস করে দেন।

এ ঘটনায় ট্রাইব্যুনালের পক্ষ থেকে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

basic-bank

Be the first to comment on "সাকার রায় ফাঁস মামলা: ১৪ আগস্ট রায়"

Leave a comment

Your email address will not be published.


*