শিরোনাম

সাতক্ষীরায় ঘের থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম ইমনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে।

সাতক্ষীরা সদর থানার এসআই হুমায়ুন কবীর জানান, সকালে ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ইমনকে শ্বাস রোধ করে হত্যার পর তার মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "সাতক্ষীরায় ঘের থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*