শিরোনাম

সার্চ কমিটিকে বিতর্কিত করলে ক্ষতি বিএনপির

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপি নিজেই ক্ষতিগ্রস্থ হবে। কারণ রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে কমিটি গঠন করেছেন। এ কমিটি যে সিদ্ধান্ত দেবে তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনার নিয়োগ দেয়া হবে এবং ওই কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

 

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

 

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে (আহ্বায়ক) ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাতে বিএনপি শুধু হতাশই নয় ক্ষুব্ধও হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা কীভাবে করব? আমরা যেটাই করি তাতেই বিএনপি বিরোধীতা করে। অপরদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি প্রকাশ করেছিল বিএনপি। সেইসঙ্গে রাষ্ট্রপতির উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছিল। এখন সার্চ কমিটি গঠনের একতিয়ারটা সম্পূর্ণ রাষ্ট্রপতির। তিনি সবার সঙ্গে আলোচনা করেছেন এবং ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে এই কমিটি গঠন করেছেন।’

 

তোফায়েল বলেন, ‘এ কমিটির বিরোধিতা করা ঠিক হয়নি বিএনপির। কারণ আমি জানি এ সার্চ কমিটি যাদেরকে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার করার জন্য নাম প্রস্তাব করবে তার মধ্য থেকেই রাষ্ট্রপতি প্রধান কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন।

 

এবং এ নির্বাচন কামিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। সুতরাং এটাকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে। কারণ যে কমিটিকে বির্তর্কিত করছে তার অধীনে তারা নির্বচানে আসছে।’

basic-bank

Be the first to comment on "সার্চ কমিটিকে বিতর্কিত করলে ক্ষতি বিএনপির"

Leave a comment

Your email address will not be published.


*