নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে (ইসি) রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যাদের নাম সুপারিশ করবে, তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
তিনি বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে অনুসন্ধান কমিটির নিকট আহ্বান জানাচ্ছি যে, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে তারা সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকা করে জাতির সামনে প্রকাশ করুন।’
তিনি আরও বলেন, ‘জাতি প্রত্যাশা করে দল নিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। বিএনপিসহ দেশবাসীর প্রত্যাশা-অনুসন্ধান কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শাণিত বিবেক দিয়ে কাজ করবেন, যাতে জাতীয় স্বার্থই প্রাধান্য পায়।’
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ইচ্ছাকে পদদলিত করে তারা এমন কোনো কাজ করবেন না যাতে দেশবাসী তাদের প্রতি আস্থাহীন হন। একই সঙ্গে তাদের প্রস্তাবিত নামগুলো প্রকাশ করতে হবে। তাহলে বোঝা যাবে অনুসন্ধান কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে, নাকি নিরপেক্ষভাবে কাজ করছে।’
রিজভী বলেন, ‘যদিও যেভাবে আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাতে তারা দলীয় মতাদর্শের বাইরে গিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করবেন কি না, তা নিয়ে জনগণ যথেষ্ট শংঙ্কিত।’
ইসি গঠনে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা জমা দেবেন, তা জাতির সামনে প্রকাশের প্রয়োজন নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আসলে সরকার নিরপেক্ষ ইসি গঠনের পক্ষে কি না, তা ওবায়দুল কাদেরের বক্তব্যে যথেষ্ট সন্দেহ দানা বাধছে।’
ইসি গঠনে নিজ দলের প্রত্যাশা পূরণ না হলে আগামী নির্বাচনে এদের (ইসি) অধীনে অংশ নেবেন কি না জানতে চাইলে রিজভী বলেন, ‘এ ব্যাপারে দলের নীতির্ধিারণী ফোরাম রয়েছেন তারা বিবেচনা করবেন।

Be the first to comment on "সার্চ কমিটির সুপারিশকৃত নাম প্রকাশের দাবি বিএনপির"