শিরোনাম

সিরিয়ায় কোনও প্রাণহানি ছাড়াই পেরলো অস্ত্রবিরতির প্রথম দিন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্ততায় সিরিয়ায় শুরু হওয়া অস্ত্রবিরতির প্রথম দিন কোনও বেসামরিক নাগরিকের প্রাণহানি না ঘটার মধ্য দিয়ে শেষ হয়েছে। দ্বিতীয় দিনের অস্ত্রবিরতিও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, অস্ত্রবিরতি সোমবার সন্ধ্যা ৭ টায় কার্যকর হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে কোন বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্রবিরতি শুরুর প্রথম কয়েক ঘণ্টায় কিছু গোলা হামলার খবর পাওয়া গেলেও তা তেমন গুরুতর কিছু কিছু ছিল না। আলেপ্পোর বাসিন্দারাও শান্তিপূর্ণভাবে প্রথম দিন পার হওয়ার কথা জানিয়েছেন। সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধ অবসানে এবছর দ্বিতীয়বারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যস্থতায় এ অস্ত্রবিরতি হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস এবং নুসরা ফ্রন্ট এ অস্ত্রবিরতির আওতায় নেই।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় কোনও প্রাণহানি ছাড়াই পেরলো অস্ত্রবিরতির প্রথম দিন"

Leave a comment

Your email address will not be published.


*